০১:৩৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
শিরোনাম
নরসিংদী সরকারি কলেজসহ বিভিন্ন বেসরকারি কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।
নরসিংদীতে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে বিক্ষোভ
নরসিংদী প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
- আপডেট সময় ০৭:০৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
- / ২১৯ বার পড়া হয়েছে
শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ দাবিতে নরসিংদীতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার দুপুরে নরসিংদী সরকারি কলেজ সংলগ্ন পৌর পার্ক হতে বিক্ষোভ মিছিলটি বের হয়।
এতে নরসিংদী সরকারি কলেজসহ বিভিন্ন বেসরকারি কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।
পরে মিছিলটি কলেজ রোড, উপজেলা মোড়, কোর্ট রোড হয়ে ঢাকা-সিলেট মহাসড়কের জেলখানার মোড়সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টা সি আর আবরার এবং শিক্ষা সচিব সিদ্দিক জুবায়েরের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
নরসিংদী প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম











