০৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

পর্যটন খাতে ১.২ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপানি ব্যবসায়ীরা

ফারজানা বিনতে হোসাইন - স্পেশাল করেসপন্ডেন্ট
  • আপডেট সময় ০৫:২৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • / ০ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

দেশের পর্যটন ও আতিথেয়তা খাতে প্রাথমিকভাবে ১ দশমিক দুই বিলিয়ন ডলার বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন জাপানি বিনিয়োগকারীরা। এ বিনিয়োগ প্রস্তাব আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে সরকার।

আজ রবিবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে জাপানি বিনিয়োগকারী প্রতিনিধিদলের সঙ্গে এক সভায় এ ঘোষণা দেওয়া হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

সভায় মন্ত্রী বলেন, বাংলাদেশে পর্যটনের বহুমুখী সম্ভাবনা রয়েছে। সুন্দরবন, কক্সবাজারের দীর্ঘ প্রাকৃতিক সমুদ্রসৈকত এবং সিলেটের চা-বাগানসহ দেশের প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্য ও সংস্কৃতি পর্যটন বিকাশের বড় সম্পদ।

এসব সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার পর্যটন খাতে বিদেশি বিনিয়োগকে স্বাগত জানাবে।

জাপানের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নে জাপান দীর্ঘদিন ধরে সহযোগিতা করে আসছে। পর্যটন খাতের উন্নয়নেও জাপানি বিনিয়োগকারীদের সঙ্গে কাজ করতে সরকার আগ্রহী। এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) মাধ্যমে উভয় পক্ষের জন্য লাভজনক বিনিয়োগ পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

জাপানি প্রতিনিধিরা জানান, বাংলাদেশের পর্যটন খাতে বিনিয়োগের বিষয়ে তারা আন্তরিক এবং এ খাতের উন্নয়নে একসঙ্গে কাজ করতে প্রস্তুত। এ সময় তাদের পক্ষ থেকে পর্যটন ও আতিথেয়তা খাতে প্রাথমিকভাবে এক দশমিক দুই বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দেওয়া হয়।

বিনিয়োগের ঘোষণাকে স্বাগত জানিয়ে মন্ত্রী বলেন, জাপানি বিনিয়োগকারীদের আগ্রহকে সরকার ইতিবাচকভাবে দেখছে। আনুষ্ঠানিক বিনিয়োগ প্রস্তাব জমা পড়লে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি বিনিয়োগকারীদের দেশের পর্যটনকেন্দ্রগুলো পরিদর্শনের জন্য বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রতিনিধিদল পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।

সরকারের আশা, বিদেশি বিনিয়োগের মাধ্যমে দেশের পর্যটন অবকাঠামো ও আতিথেয়তা সেবার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের পর্যটনশিল্পের সক্ষমতা বাড়ানোর সুযোগ তৈরি হবে।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

পর্যটন খাতে ১.২ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপানি ব্যবসায়ীরা

আপডেট সময় ০৫:২৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬