০১:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
পরিপত্র জারি

প্রবীণ ও প্রতিবন্ধীদের ট্রেন ভাড়ায় ২৫% ছাড়, কাল থেকে কার্যকর

সিনিয়র করেসপন্ডেন্ট
  • আপডেট সময় ০৬:০৫:০২ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • / ৪ বার পড়া হয়েছে

প্রবীণ ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের ট্রেন ভ্রমণে ভাড়ার ওপর ২৫ শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামীকাল ২৫ মে থেকে এ সুবিধা কার্যকর হবে।

আজ রবিবার রেলপথ মন্ত্রণালয় এ সংক্রান্ত পরিপত্র জারি করেছে। বাংলাদেশ রেলওয়েকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

পরিপত্রে প্রবীণ ব্যক্তিদের ক্ষেত্রে যাত্রীর বয়স অবশ্যই ৬৫ বছর বা তার বেশি হতে হবে বলে উল্লেখ আছে। প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষেত্রে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন ‘সুবর্ণ’ পরিচয়পত্রধারীরা এ সুবিধার আওতায় থাকবেন।

আন্তনগর ট্রেনের সুলভ/শোভন শ্রেণিতে এবং যেসব ট্রেনে এ শ্রেণি নেই, সেসব ট্রেনে শোভন চেয়ার শ্রেণির মোট ভাড়ার ওপর বিদ্যমান নিয়ম অনুযায়ী ৫০ শতাংশ ছাড় বহাল থাকবে।

এদিকে স্বল্প দূরত্বের কমিউটার ট্রেনে শিক্ষার্থীদের ইউনিফায়েড পরিচয়পত্র চালুর পর টিকিট মূল্যে ২৫ শতাংশ ছাড় দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

পরিপত্র জারি

প্রবীণ ও প্রতিবন্ধীদের ট্রেন ভাড়ায় ২৫% ছাড়, কাল থেকে কার্যকর

আপডেট সময় ০৬:০৫:০২ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬