০১:১৪ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬
শিরোনাম
বাংলাদেশ সফর শেষ করেছেন সার্জিও গর
নিজস্ব সংবাদ দাতা
- আপডেট সময় ০৫:৫৮:২৮ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
- / ৮ বার পড়া হয়েছে
দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গর ৩০ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত বাংলাদেশে তার সফর শেষ করেছেন।
শনিবার (১ আগস্ট) ঢাকার মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে আরো উল্লেখ করা হয়, ঢাকায় অবস্থানকালে বিশেষ দূত রাষ্ট্রদূত গর প্রধানমন্ত্রী তারেক রহমান এবং পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ককে প্রভাবিত করা রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তিনি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরও পরিদর্শন করেন।
এই সফর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার সম্পর্কের ব্যাপকতা ও গভীরতাকে তুলে ধরেছে।
ট্যাগস










