০৭:৩২ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

মসজিদে রাজনীতি বন্ধ করতে হবে: সংসদে বিএনপির এমপি

ফারজানা বিনতে হোসাইন - স্পেশাল করেসপন্ডেন্ট
  • আপডেট সময় ০৬:০১:৪৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • / ০ বার পড়া হয়েছে

দেশে মসজিদের রাজনীতি বন্ধ করতে জাতীয় সংসদে দাবি জানিয়েছেন কুষ্টিয়া-১ আসনের বিএনপির সংসদ সদস্য রেজা আহাম্মেদ। তিনি কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ না করে বলেন, একটি রাজনৈতিক দল মসজিদে রাজনীতি করে।

সোমবার (২২ জুন) জাতীয় সংসদের অধিবেশনে ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপার আলোচনায় অংশ নিয়ে রেজা আহম্মেদ এ দাবি জানান। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অধিবেশনে সভাপতিত্ব করেন।

২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট আলোচনায় অংশ নিয়ে রেজা আহাম্মেদ বলেন, আমি একটি রাজনৈতিক কথা বলতে চাই। আমার দেশে মসজিদের রাজনীতি বন্ধ করতে হবে।

মসজিদ আল্লার ঘর, মসজিদে মানুষ নামাজ পড়বে, মসজিদে কোরআন শরীফ পড়বে কিন্তু একটি রাজনৈতিক দল মসজিদে রাজনীতি করে।
তিনি আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করব আইন পাস করার জন্য কোনও মসজিদ মাদ্রাসায় রাজনৈতিক মিটিং করা যাবে না।

আমরা যেমন প্রকাশ্যে ফুটবল মাঠে বা হাই স্কুলে বা কোনও হলরুমে বিএনপি বা অন্য রাজনৈতিক দলরা কর্মীসভা করি, জনসভা করে মিটিং করি, তাদেরকেও সেই ব্যবস্থা করতে হবে। তারা মসজিদে মিটিং করতে পারবে না। আমার সঙ্গে সবাই একমত কি-না জানি না।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

মসজিদে রাজনীতি বন্ধ করতে হবে: সংসদে বিএনপির এমপি

আপডেট সময় ০৬:০১:৪৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬