০৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

মাদকদ্রব্য নিয়ন্ত্রণে দেশে বিশেষ অভিযান শুরু হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ফারজানা বিনতে হোসাইন - স্পেশাল করেসপন্ডেন্ট
  • আপডেট সময় ০৫:৫১:২৫ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • / ৩ বার পড়া হয়েছে

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণে গত ১ মে থেকে সারাদেশে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিশেষ অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (৪ মে) সচিবালয়ে বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটির প্রথম সভা শেষে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সভাপতিত্ব করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে সিন্ডিকেট নিয়ে দীর্ঘদিনের অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকরা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনার মতে হয়তো তাই। আমরা এখনও রিঅর্গানাইজেশনের মধ্যে আছি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা অপারেশনে থাকলেও শুধু নারকোটিক্স বিভাগই অপারেশন করে না, পুলিশ-র‍্যাবসহ অন্যান্য সংস্থাও এতে অংশ নেয় এবং সহায়তা করে। দেশে মাদকের বিস্তার হয়েছে, যা একদিনে হয়নি। এই অবস্থা থেকে মুক্তি পেতে আমরা জোরালো অভিযান চালিয়েছি। প্রতিদিনই এ বিষয়ে অগ্রগতি হচ্ছে। মাদকের পাশাপাশি অস্ত্র ও চাঁদাবাজির বিরুদ্ধেও আমরা যৌথ অভিযান চালাচ্ছি। পুলিশও পৃথকভাবে অপারেশন পরিচালনা করছে।

এ বিষয়ে বিশেষ কোনো অপারেশন পরিকল্পনা আছে কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এগুলোই বিশেষ অপারেশন। মে মাসের ১ তারিখ থেকে আমরা শুরু করেছি, সারাদেশেই চলছে। এখন মাদকের সঙ্গে যারা জড়িত, তাদের মধ্যে ব্যবহারকারীদের না ধরে আগে বড় চোরাচালানকারী ও সীমান্ত দিয়ে যারা মাদক আনে, তাদের আটক করার ব্যবস্থা করছি। যারা নেশা করে, তাদের ধরা তুলনামূলক সহজ।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণে দেশে বিশেষ অভিযান শুরু হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৫:৫১:২৫ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬