০৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
শিরোনাম
জ্বালানি সাশ্রয়: সপ্তাহে ২ দিন হাইকোর্টে চলবে ভার্চ্যুয়ালি
মো: বোরহান উদ্দিন - নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় ০৫:৫১:১৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
- / ৬ বার পড়া হয়েছে
বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি এবং জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে সপ্তাহে দুই দিন ভার্চ্যুয়াল কোর্ট পরিচালনা করা হবে।
১৯ এপ্রিল সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের প্রশাসন শাখার এক স্মারক থেকে এ তথ্য জানা গেছে।
স্মারকে বলা হয়, বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এবং জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করার লক্ষ্যে ‘আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার আইন-২০২০ এবং হাইকোর্ট বিভাগের জারি করা প্র্যাকটিস ডাইরেকশন অনুসরণ করত তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রতি সপ্তাহে দুই দিন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ভার্চ্যুয়াল কোর্ট পরিচালনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বিডি পলিটিক্স ২৪ ডটকম
ট্যাগস




















