দেশে ঢুকেছে ৩৬ মেট্রিক টন কাঁচামরিচ
- আপডেট সময় ০৯:৩১:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩
- / ৩৬১ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে চারটি ট্রাকে ৩৬ মেট্রিক টন কাঁচামরিচ প্রবেশ করেছে। সোমবার সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত ট্রাকগুলো প্রবেশ করে। এর ফলে চাঁপাইনবাবগঞ্জসহ এর আশপাশের বাজারগুলোতে কাঁচামরিচের দাম কমতে শুরু করেছে।
এর আগে সপ্তাহজুড়ে ৭০০-১০০০ টাকা কেজি দরে মরিচ বিক্রি হয়েছে খুচরা বাজারে।
সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার প্রভাত কুমার সিংহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল থেকে বিকাল পর্যন্ত ৩৬ টন কাঁচামরিচ স্থলবন্দরে প্রবেশ করেছে। মঙ্গলবার আরও কাঁচামরিচের ট্রাক ভারত থেকে আমদানি করবেন ব্যবসায়ীরা।
পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাইনুল ইসলাম বলেন, সকাল থেকে মরিচ আসা শুরু হয়েছে সোনামসজিদ বন্দরে। বিকাল পর্যন্ত মরিচভর্তি ৪টি ট্রাক পানামায় প্রবেশ করেছে। এর আগে সর্বশেষ ২৬ জুন এক ট্রাক কাঁচামরিচ আমদানি করেছিলেন ব্যবসায়ীরা।





















