০৬:২৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬

ইরান যুদ্ধ : একটি নতুন ভূ-রাজনৈতিক জাগরণ

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ০৫:৫০:১৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • / ০ বার পড়া হয়েছে

ছবি : রয়টার্স

সাম্প্রতিক সংঘাত ইরানের সামরিক ও কৌশলগত দৃষ্টিভঙ্গিতে নতুন বাস্তবতা তৈরি করেছে। একই সঙ্গে হরমুজ প্রণালিকে ঘিরে ভবিষ্যৎ আঞ্চলিক রাজনীতিতে ইরানের ভূমিকা আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

এ অবস্থায় দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আক্রমিনিয়া বলছেন, ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধের ফলে একটি ‘নতুন ভূরাজনৈতিক জাগরণ’ সৃষ্টি হয়েছে।

বিশেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির গুরুত্ব এবং ইরানের পররাষ্ট্রনীতি ও আঞ্চলিক অবস্থানে এর সম্ভাব্য প্রভাব নিয়ে জনসচেতনতা বেড়েছে বলে মন্তব্য করেন তিনি।

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আলজাজিরা বলছে, সাম্প্রতিক দুই যুদ্ধের অভিজ্ঞতায় ইরানের সামরিক নীতিতে পরিবর্তন এসেছে বলে জানিয়েছেন আক্রমিনিয়া। তিনি বলেন, দেশটির কৌশল মূলত প্রতিরক্ষামূলক অবস্থান থেকে আরো সক্রিয় ও উদ্যোগী পদ্ধতির দিকে এগিয়েছে।

তবে এর অর্থ নতুন করে সংঘাত শুরু করা নয়; বরং যেকোনো ধরনের আগ্রাসনের দ্রুত ও শক্তিশালী জবাব দেওয়ার সক্ষমতা অর্জন ও বজায় রাখা।
তিনি আরো জানান, বর্তমান যুদ্ধবিরতির সময়কে কাজে লাগিয়ে ইরানের সামরিক বাহিনী ক্ষতিগ্রস্ত প্রতিরক্ষাব্যবস্থা পুনর্গঠন করছে। পাশাপাশি নতুন সামরিক সক্ষমতা যুক্ত করা এবং সেনাসদস্যদের প্রশিক্ষণ কার্যক্রমও চালানো হচ্ছে।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

ইরান যুদ্ধ : একটি নতুন ভূ-রাজনৈতিক জাগরণ

আপডেট সময় ০৫:৫০:১৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬