০৭:২৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

গোপনে সৌদি আরবও হামলা করেছিল ইরানে: রয়টার্স

মিজানুর রহমান খান - বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় ০৫:০৭:২৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • / ৩ বার পড়া হয়েছে

দ্ধের সময় সৌদি আরবও গোপনে ইরানে হামলা করেছিল। দুটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, যুদ্ধের সময় সৌদি আরবে বিভিন্ন স্থাপনায় ইরানের হামলার জবাবে সৌদি আরবও গোপনে অসংখ্যবার ইরানে হামলা করেছে।

এর আগে সোমবার রয়টার্স আরেকটি প্রতিবেদনে বলেছে, যুদ্ধের সময় সংযুক্ত আরব আমিরাতও গোপনে ইরানে বিমান হামলা চালিয়েছিল। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এ হামলাগুলোর খবর প্রকাশ্যে আসেনি।

এই প্রথমবারের মতো সৌদি আরব সরাসরি ইরানের ভূখণ্ডে সামরিক পদক্ষেপ নিয়েছে। দুজন পশ্চিমা কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, হামলাগুলো সৌদি বিমানবাহিনী পরিচালনা করেছিল।

কর্মকর্তাদের একজন বলেন, সৌদি আরবকে লক্ষ্য করে হামলার জবাবে ইরানে এই পাল্টা হামলা করা হয়েছিল। তবে এসব হামলার নির্দিষ্ট লক্ষ্যবস্তু নিশ্চিত করতে পারেনি রয়টার্স। এ বিষয়ে সৌদি আরব এবং ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য পাওয়া যায়নি।

সূত্র: রয়টার্স

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

গোপনে সৌদি আরবও হামলা করেছিল ইরানে: রয়টার্স

আপডেট সময় ০৫:০৭:২৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬